আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নী জোট হতে চট্টগ্রাম-৪ আসনে মোমবাতি প্রতীক বরাদ্দ না দেওয়ার প্রতিবাদে আজ প্রেসক্লাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলা।
বিক্ষোভ মিছিল শেষে এসময় কর্মীরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ঘেরাও করে। এসময় কার্যালয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মতিন। উপস্থিত বিক্ষুব্ধ ছাত্রজনতা দলীয় কার্যালয়ে ভাংচুর চালালে উপস্থিত জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে ঘটনা শান্ত হয়।
পরবর্তীতে চেয়ারম্যানের নির্দেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সচিব আবুল হোসাইন কর্মীদের উদ্দেশ্যে স্বান্তনা দেন এবং জোটের সাথে আলোচনা করে চট্টগ্রাম-৪ এ মোমবাতি প্রতীক দেওয়ার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, এরপূর্বে জোট হতে এই আসন বাংলাদেশ সুপ্রিম পার্টিকে বরাদ্দ দেওয়া হয়।
খালেদ / পোস্টকার্ড ;




















