• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
জন্মদিনের আনন্দের রেশ কাটতে না কাটতেই লরির চাপায় ঝরে গেল বিশ্ববিদ্যালয় ছাত্রী মাইশার প্রাণ জন্মদিনের আনন্দের রেশ কাটতে না কাটতেই লরির চাপায় ঝরে গেল বিশ্ববিদ্যালয় ছাত্রী মাইশার প্রাণ ‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ!’: আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিয়ে চর্চা বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ ,ডিসির আশ্বাসে ৬ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার সহপাঠীর রক্ত ভেজা মহাসড়কেই আইআইইউসি ছাত্রী মাইশাকে শেষ বিদায় পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া সীতাকুণ্ডের অদম্য রাব্বির পাশে উপজেলা প্রশাসন সীতাকুণ্ডে বাসচাপায় আইআইইউসি শিক্ষার্থীর মৃত্যুর খবরে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫, অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত ফাহমিদা সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে হামলা ও বাগানের গাছ কাটার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ!’: আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট নিয়ে চর্চা

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যতিক্রমী ও রহস্যময় পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই বার্তাটি ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও চর্চার সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এই পোস্টটি দেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি সংক্ষেপে লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

স্ট্যাটাসটির সাথে তিনি একটি ছবিও যুক্ত করেছেন, যেখানে তাঁকে একটি উড়োজাহাজের ভেতরের অংশে আসনে বসে থাকতে দেখা যায়। ছবিটিতে তাঁর পাশাপাশি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। তবে তারা হঠাৎ কোথায় গমন করছেন কিংবা বিমানের এই যাত্রার নির্দিষ্ট গন্তব্য কোনটি, সে বিষয়ে পোস্টে কোনো বিস্তারিত তথ্য বা বিবরণ তুলে ধরা হয়নি।

আসিফ মাহমুদের এই ফেসবুক পোস্টটি প্রকাশের পরপরই তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাঁর ওই ফেসবুক পোস্টে ৬৬ হাজারের বেশি প্রতিক্রিয়া (রিয়্যাকশন) দেখা গেছে এবং সেখানে হাজার হাজার নেটিজেন নানা মন্তব্য ও মতামত প্রকাশ করছেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..