• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত সীতাকুণ্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেডিকেল কলেজে সংখ্যা নাকি মান, অগ্রাধিকার কোনটি? গৌরব ও ঐতিহ্যে উদ্ভাসিত চবির হীরকজয়ন্তী: গবেষণা ও শিল্পখাতের সংযোগে জোর স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে স্বামীকে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর স্থানীয়দের ৩০ শতাংশ কর্মসংস্থান ও বাসযোগ্য সীতাকুণ্ড গড়ার দাবিতে গোলটেবিল বৈঠক লায়ন্স ক্লাবের দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল প্রায় ১২০০ রোগী সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে আ.লীগ সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার ৬০ পেরিয়ে ৬১-তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে হীরকজয়ন্তী উদযাপন আজ

শরতের সীতাকুণ্ডে মেঘ-পাহাড়ের মিতালি, রূপকাব্য মূর্ত হয়ে ওঠে প্রকৃতির কোলে

মেজবাহ উদ্দীন খালেদ ।। / ২১৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
‘শরতের শেষ বিকেলে গুলিয়াখালী সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের রঙ বদলানো এবং মেঘের রূপ ধারণের অপরূপ দৃশ্য।’

নীল আকাশের বুকে ধবধবে সাদা মেঘের তুলোখেলা আর দিগন্তজোড়া সবুজ পাহাড়ের কোল ঘেঁষে ভেসে চলা রূপালী ক্যানভাস—শরতের আগমনী বার্তায় প্রকৃতির এমন স্বর্গীয় রূপ এখন সেজেছে সীতাকুণ্ডের আকাশে। বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় শরতের এই সময়ে পাহাড়, সমুদ্র আর মেঘ-রোদ্দুরের খেলায় এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেছে।

সীতাকুণ্ডের অনন্য ভৌগোলিক অবস্থান একে অন্য সব অঞ্চল থেকে আলাদা করেছে। একদিকে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি আর অন্যদিকে চন্দ্রনাথ পাহাড়ের সুবিশাল বিস্তার। শরৎকালে এই পাহাড় ও সমুদ্রের মধ্যবর্তী আকাশে ভেসে বেড়ায় শত শত মেঘের ভেলা। কখনো তুলার মতো ছোট ছোট মেঘ দিগন্তে ছড়িয়ে পড়ে, আবার কখনো তা পাহাড়ের চূড়াকে ছুঁয়ে যায়। রোদের সোনালী আলো যখন মেঘের খাঁজে এসে পড়ে, তখন এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে বাঁশবাড়িয়া ও গুলিয়াখালী সমুদ্র সৈকত এবং চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষদেশ থেকে শরতের এই মেঘের রূপ সবচেয়ে আকর্ষণীয় ও স্পষ্ট ফুটে ওঠে।

প্রতিদিন শেষ বিকেলে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সীতাকুণ্ডের বিভিন্ন পয়েন্টে ভিড় জমান অসংখ্য কৌতূহলী মানুষ। তরুণ ও আলোকচিত্রীরা প্রকৃতির এই অনন্য মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে ছুটে যান উঁচু পাহাড়ে বা সমুদ্রের পাড়ে। স্থানীয় প্রবীণ বাসিন্দা আলহাজ্ব আবুল কালামের মতে, দীর্ঘ চার দশক ধরে সীতাকুণ্ডে বসবাস করলেও প্রতি বছর শরতের আগমন ঘটে সম্পূর্ণ নতুন রূপে। পাহাড়ের চূড়ায় সাদা মেঘের আনাগোনা আর সমুদ্রের ঠাণ্ডা বাতাসের এই মিতালি সীতাকুণ্ডকে যেন স্বর্গের মতো বানিয়ে তোলে। তরুণ চিত্রগ্রাহক তৌহিদুল ইসলামের কাছেও শরতের এই সময়টি সূর্যোদয় ও সূর্যাস্তের রঙ বদলানো এবং মেঘের রূপ ধারণের জন্য একটি স্বপ্নের সময়।

সীতাকুণ্ডের এই প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম জানান, পাহাড়, সমুদ্র এবং শরতের মেঘের এই ত্রিবেণী সঙ্গম সীতাকুণ্ডকে প্রকৃতিপ্রেমীদের অনন্য ভূস্বর্গে পরিণত করেছে। শরতের এই পরিবেশ উপভোগ করতে আসা পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক নজরদারির ব্যবস্থা রেখেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে, প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে ও এর পরিচ্ছন্নতা বজায় রেখে নিরাপদে সৌন্দর্য উপভোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শরতের আকাশে মেঘের এই অনাবিল মেলা ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে স্থানীয় মানুষের মনে নিয়ে এসেছে এক অপার প্রশান্তি। পাহাড় আর সমুদ্রের সীমানায় প্রকৃতির এই মুক্ত রূপকাব্য উপভোগ করতে আগামী দিনগুলোতে সীতাকুণ্ডে দেশ-বিদেশের প্রকৃতিপ্রেমীদের আনাগোনা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..