• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
১৩ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের উদ্যোগ ইইউর কুমিল্লায় ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’র সনদ ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের ফ্রি অ্যাম্বুলেন্স চালু মিস ইউনিভার্সে খাদি শাড়িতে মাতৃত্বের বার্তা দিলেন মাহি মীরসরাই মায়ানী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মীরসরাইয়ে তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত সীতাকুণ্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেডিকেল কলেজে সংখ্যা নাকি মান, অগ্রাধিকার কোনটি?

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে নিহত ৫, আহত ৯

পোস্টকার্ড ডেস্ক ।। / ২১০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে মধ্যরাতে নেমে আসা যান্ত্রিক ত্রুটি আর অসাবধানতায় প্রাণ গেল শিশু ও নারীসহ পাঁচজনের। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা এলাকার রয়েল সিমেন্ট গেটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ছয় বছরের এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় ও উদ্ধারকারী দল সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ছোট কুমিরা এলাকায় পৌঁছালে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক ও সহকারী বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের অনেকেই ক্লান্তি ও গরমের কারণে নেমে রাস্তার পাশে নিরাপদ স্থানে অবস্থান নেন।

কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগতিতে আসা একটি ঢাকামুখী লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সেই নিরপরাধ যাত্রীদের সরাসরি চাপা দেয়। লরির ধাক্কায় মুহূর্তের মধ্যে দুর্ঘটনাস্থল লণ্ডভণ্ড হয়ে যায় এবং যাত্রীদের মধ্যে চরম আর্তনাদ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুমিরা স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, লরির চাপায় ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও এক পুরুষসহ তিনজনের মৃত্যু হয়। উদ্ধারকর্মীরা দ্রুত আঘাতপ্রাপ্তদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়, যেখানে আরও দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আহতদের জীবন বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..