• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মীরসরাইয়ে ফারুকিয়া মাদরাসায় কুরআন খতম ও সবক প্রদান অনুষ্ঠিত সীতাকুণ্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেডিকেল কলেজে সংখ্যা নাকি মান, অগ্রাধিকার কোনটি? গৌরব ও ঐতিহ্যে উদ্ভাসিত চবির হীরকজয়ন্তী: গবেষণা ও শিল্পখাতের সংযোগে জোর স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে স্বামীকে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর স্থানীয়দের ৩০ শতাংশ কর্মসংস্থান ও বাসযোগ্য সীতাকুণ্ড গড়ার দাবিতে গোলটেবিল বৈঠক লায়ন্স ক্লাবের দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল প্রায় ১২০০ রোগী সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে আ.লীগ সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার ৬০ পেরিয়ে ৬১-তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে হীরকজয়ন্তী উদযাপন আজ

আইআইইউসি ছাত্রীর মৃত্যুর পর সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ

পোস্টকার্ড ডেস্ক ।। / ৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাস উল্টে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মর্মান্তিক মৃত্যুর পর শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। দুর্ঘটনাস্থল ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য ফুটওভারব্রিজ নির্মাণের ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা চিঠি পাঠিয়েছেন। একই সঙ্গে ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে আনাসহ প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চিঠি পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার সকালে আইআইইউসির ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী মাইশা মুশফিরাত সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর ৮ দফা দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সেই দাবির প্রেক্ষাপট বিবেচনায় জেলা প্রশাসনের নির্দেশনায় দুর্ঘটনাস্থল ও সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং রেললাইনের মধ্যবর্তী এলাকায় গতকাল অবৈধ পার্কিং ও অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কেডিএস ডিপোসহ মহাসড়কের দুই পাশে নিয়মবহির্ভূতভাবে পার্কিং করা যানবাহন তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং অবৈধ দখল ও অনিয়মের দায়ে ১৫টি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দুর্ঘটনা রোধে সীতাকুণ্ডে উক্ত বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় বিভিন্ন কারখানা, মিল-ফেক্টরি ও ডিপোর যানবাহন চালক এবং মালিকদের নিয়ে একটি নিবিড় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু করার পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ স্থানে রাম্বল স্ট্রিপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সচেতনতামূলক ও এনফোর্সমেন্ট এ অভিযানে স্থানীয় ভূমি অফিস, সীতাকুণ্ড সড়ক ও জনপথ বিভাগ, বার আউলিয়া হাইওয়ে থানা ও সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তা-প্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন।

এদিকে নিহত শিক্ষার্থী মাইশা মুশফিরাতের পরিবারকে বিআরটিএ-এর ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন, যা পরিবারের পক্ষ থেকে আবেদন প্রাপ্তি সাপেক্ষে হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনায় জড়িত যানবাহনের মালিকদের শনাক্ত করে নিহতের পরিবার ও আহতদের জন্য যথাযথ ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধি মো. আমজাদ হোসেন বাদী হয়ে ইতোমধ্যেই সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং অভিযুক্ত ঘাতক চালককে গ্রেপ্তারে যৌথ অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..