• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে এক পরিবারের একচ্ছত্র আধিপত্যের অভিযোগে মসজিদ কমিটি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল প্রবীণ পথচারীর ২১ জানুয়ারি মিরসরাই, সন্দ্বীপ, হাটহাজারী ও সীতাকুণ্ডের ইউপি নির্বাচন অনুমতি ছাড়া পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ: মীর গ্রুপকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণ, সরকারি সংস্থার টানাটানিতে অনিশ্চয়তা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ডাচেস সোফি সীতাকুণ্ডে মহাসড়কে পথ পারাপার ও ইউটার্ন সংকট, রোগী-স্বজনদের চরম মৃত্যুঝুঁকি সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলন, ক্ষোভ ও আতঙ্কে স্থানীয়রা মীরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগ, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার পতেঙ্গায় পোশাক শ্রমিকদের বাস আইল্যান্ডে ধাক্কা: হেলপার নিহত, আহত ১৮

অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫, অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত ফাহমিদা

পোস্টকার্ড ডেস্ক ।। / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

অভাব আর প্রতিকূলতা যাদের স্বপ্নকে আটকাতে পারে না, ফাহমিদা তাদেরই একজন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এই মেধাবী শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন। তার এই অভাবনীয় সাফল্যে শুধু পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, পুরো এলাকায় আনন্দের জোয়ার বইছে।

ফাহমিদার এই সাফল্যের পেছনে রয়েছে এক সংগ্রামের ইতিহাস। তার বাবা সীতাকুণ্ডের অলিগলিতে পত্রিকা বিক্রি করে কোনোমতে সংসার চালান। সীমিত সেই আয়ের পুরোটাই ব্যয় হয়েছে মেয়ের পড়াশোনার পেছনে। শত আর্থিক সংকট ও টানাপোড়েনও দমাতে পারেনি এই বাবাকে, আর পিছু হটতে শেখেনি ফাহমিদাও। বাবার ঘাম ঝরানো পরিশ্রম আর নিজের নিরলস অধ্যবসায়কে সম্বল করে সে আজ এই উচ্চতায় পৌঁছেছে।

মেয়ের এই সাফল্যে বুকভরা গর্ব নিয়ে বাবা বলেন, সারাদিন পত্রিকা বিক্রি করেছি শুধু মেয়ের পড়ালেখার খরচ জোগানোর জন্য। আজ আমার মেয়ের ফলাফলে আমি খুবই আনন্দিত। সে চিকিৎসক হতে চায় এবং আমারও স্বপ্ন, আমার মেয়ে একদিন ডাক্তার হবে। তার এই স্বপ্ন পূরণের জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

নিজের সাফল্যের সমস্ত কৃতিত্ব বাবা ও শিক্ষকদের প্রতি উৎসর্গ করে ফাহমিদা বলে, এই সাফল্য শুধু একা আমার নয়, আমার বাবা ও শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফল। বাবা প্রতিদিন পত্রিকা বিক্রি করে আমার পড়াশোনার সব ব্যবস্থা করেছেন। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই এবং দরিদ্র মানুষের সেবা করতে চাই। মানুষের পাশে দাঁড়ানোই আমার ভবিষ্যৎ জীবনের একমাত্র লক্ষ্য।

ফাহমিদার এমন অদম্য ইচ্ছাশক্তি ও সাফল্যের প্রশংসা করে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ফাহমিদা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী একটি মেয়ে। তার এই গৌরবোজ্জ্বল সাফল্য আমাদের সবার জন্যই এক বিরাট গর্বের বিষয়। আমরা দৃঢ়ভাবে আশা করি, সে তার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সফল হবে এবং ভবিষ্যতে দেশের মানুষের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করবে।

জীবনের কঠিন বাস্তবতার সামনে হার না মেনে ফাহমিদা প্রমাণ করেছে যে, স্বপ্ন দেখার সাহস এবং তা বাস্তবায়নের কঠোর পরিশ্রম থাকলে যেকোনো বাধাকেই পেছনে ফেলা সম্ভব। তার এই সংগ্রাম ও সাফল্য শুধু তার নিজের পরিবারেই নয়, বরং সমাজের প্রতিটি সংগ্রামী মানুষের মনে নতুন করে আশার আলো জ্বেলে দিয়েছে এবং অন্য শিক্ষার্থীদের জন্যও এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..