০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লতিফপুর হুব্বে মুস্তাফা (দ.) হিফজুল কোরআন মডেল মাদ্রাসা’র নূরানী শাখা শুভ উদ্বোধন ও বই বিতরণ সম্পন্ন

লতিফপুর হুব্বে মুস্তাফা (দ.) হিফজুল কোরআন মডেল মাদ্রাসা'র নূরানী শাখা উদ্বোধন ও বই বিতরণ সম্পন্ন

লতিফপুর হুব্বে মুস্তাফা (দ.) হিফজুল কোরআন মডেল মাদ্রাসা’র নূরানী শাখা শুভ উদ্বোধন ও বই বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্টাতা হাফেজ মৌলানা মোহাম্মদ মিছবাহ উদ্দীনের সভাপতিত্বে এ সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা বলেন, ইসলামী শিক্ষা প্রসারের এক নতুন দিগন্ত উন্মোচন হলো আজ। আজকের শিশুরাই আগামী দিনের নৈতিক সমাজ গঠনের রূপকার। ইসলামি জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে। নূরানী শিক্ষা হচ্ছে সেই ভিত্তি, যেখানে শিশুরা কোরআনের আলোয় আলোকিত হবে।

অনুষ্ঠানে অতিথি ও শিক্ষানুরাগীরা বলেন, একজন শিশু যখন বাল্যকালেই কোরআনের তেলাওয়াত ও আদব-আখলাক শিখে বড় হয়, তখন সে আত্মিকভাবে দৃঢ় হয়। সে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববান হয়ে ওঠে।

এই সময় মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীর হাতে কোরআন শরিফ, আরবি ব্যাকরণ ও আদব বিষয়ক বই তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা বই হাতে পেয়ে দারুণ আনন্দিত ও উৎসাহী হয়ে ওঠে।

বক্তারা আরো বলেন, এই ধরনের উদ্যোগ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মধ্যে সীমাবদ্ধ নয়—এটি একটি প্রজন্মকে সঠিক পথে পরিচালনার ভিত্তি রচনা করছে।

মাদ্রাসার প্রধান বলেন, আমাদের লক্ষ্য শুধু হিফজ নয়, নৈতিকতা, মানবিকতা ও আধুনিক জ্ঞানে শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা।

বক্তারা সমাজের বিত্তবানদের মাদ্রাসাগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, কোরআন শিক্ষার মাধ্যমে নৈতিক অবক্ষয় রোধ সম্ভব, আর এজন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে সকল ছাত্র-শিক্ষক ও পৃষ্ঠপোষকদের জন্য কল্যাণ কামনা করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

লতিফপুর হুব্বে মুস্তাফা (দ.) হিফজুল কোরআন মডেল মাদ্রাসা’র নূরানী শাখা শুভ উদ্বোধন ও বই বিতরণ সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ০৫:৫৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬