১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

  • ঢাকা অফিস ।।
  • প্রকাশিত হয়েছে: ০৯:৩৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৯১ শেয়ার

জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। 

জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসতে শুরু করেন। 

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দলের রাজনীতিবিদ। 

এর আগে মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গুলশান এলাকা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। তাকে বহন করা হয়েছে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়। এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়। সেখানে খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন। 

খালেদা জিয়ার জানাজার নামাজ আজ বুধবার বেলা ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। মানুষের চোখে মুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা।

জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। 

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি চলছে। 

গতকাল সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে বিএনপি। 

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপোসহীন নেত্রী অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবারের সংসদ সদস্য, তিনবারের প্রধানমন্ত্রী, আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দুবার।

৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আইয়্যামে জাহেলিয়তের অন্ধকার থেকে মুক্তির পথ দেখিয়েছেন প্রিয় নবী (দ.): কাগতিয়া দরবারে ৭৩তম জশ্‌নে জুলুছ মাহফিলে বক্তারা

জনসমুদ্রে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ০৯:৩৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫