• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
স্ক্র্যাপ লোহা চুরি ঠেকাতে হটস্পট চিহ্নিত করে বিশেষ অভিযানের ঘোষণা চট্টগ্রাম এসপির সীতাকুণ্ডে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, খাজা কালু শাহ হেফজখানার ৫ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য সীতাকুণ্ডে বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের সন্ধানে দিশেহারা বাবা সীতাকুণ্ডে গাছকে পিকআপের ধাক্কা, ৩ জন গুরুতর আহত সীতাকুণ্ডে আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা পরিদর্শনে নূরানী বোর্ডের প্রশিক্ষক সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত উপজেলায় উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেশি সীতাকুণ্ডে প্রতারণা ও ৩.৮০ কোটি টাকা আত্মসাৎ, ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বেপরোয়া অটোরিকশার ধাক্কা, সীতাকুণ্ডে এক মাস পর মৃত্যুর কোলে ছোট্ট ইশিতা রেলভূমি দখলমুক্ত অভিযান, সীতাকুণ্ডে বিক্ষোভ ও বাধার মুখে কর্তৃপক্ষ

স্ক্র্যাপ লোহা চুরি ঠেকাতে হটস্পট চিহ্নিত করে বিশেষ অভিযানের ঘোষণা চট্টগ্রাম এসপির

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে পরিবহনের সময় স্ক্র্যাপ লোহা চুরি প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। চুরির প্রবণতা বেশি থাকা এলাকাগুলোকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে যৌথ ও লক্ষ্যভিত্তিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এ সংক্রান্ত রূপরেখা তুলে ধরেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।

সভায় সীতাকুণ্ড ও মিরসরাই বেল্টের ভাটিয়ারী, ফৌজদারহাট, সোনাইছড়ি, বিজয় সরণি, কুমিরা, সীতাকুণ্ড, মিরসরাই এবং জোরারগঞ্জ এলাকার মহাসড়কে স্ক্র্যাপ লোহা চুরির সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে বিষদ আলোচনা হয়।

পুলিশ সুপারের কঠোর বার্তা ও গৃহীত পদক্ষেপসমূহ:

  • পেশাদার চক্র শনাক্তকরণ: লোহা চুরি, পরিবহন, মজুত ও কেনাবেচার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের ছাড় দেওয়া হবে না। পূর্বে হওয়া চুরির মামলা পর্যালোচনা করে পেশাদার চোর, সংঘবদ্ধ চক্রের মূলহোতা, সহযোগী, পরিবহনকারী ও ক্রেতাদের তথ্য হালনাগাদ করা হবে।

  • সাদা পোশাকে নজরদারি ও টহল: ঝুঁকি বিশ্লেষণ করে চিহ্নিত রুটগুলোতে জেলা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে বিশেষ টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

  • ভাঙারি দোকানে নজরদারি: চোরাই লোহা কেনাবেচায় জড়িত ভাঙারি ও স্ক্র্যাপ ব্যবসার প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে লাইসেন্স, খাতা-রেজিস্টার ও মালামালের উৎস যাচাই-বাছাই করা হবে। বৈধ কাগজপত্র ছাড়া লোহা মজুত বা বেচাকেনা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিল্পমালিকদের জন্য দিকনির্দেশনা: সভায় দুর্ঘটনা ও চুরি এড়াতে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে লোহা পরিবহনের সময় ট্রাক, চালকের তথ্য, গন্তব্য ও মেমো সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সংবেদনশীল মালামাল পরিবহনে জিপিএস ট্র্যাকার, বডি সিল ও ডিজিটাল লকিং ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। কারখানার প্রবেশ ও বহির্গমন গেটে নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরা জোরদার করার তাগিদ দেন এসপি মাসুদ আলম।

তিনি আরও হুঁশিয়ারি দেন, চুরির সাথে শিল্পপ্রতিষ্ঠানের ভেতরের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও তাকে আইনের আওতায় আনা হবে।

খালেদ । পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..