• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
স্ক্র্যাপ লোহা চুরি ঠেকাতে হটস্পট চিহ্নিত করে বিশেষ অভিযানের ঘোষণা চট্টগ্রাম এসপির সীতাকুণ্ডে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, খাজা কালু শাহ হেফজখানার ৫ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য সীতাকুণ্ডে বাকপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ, সন্তানের সন্ধানে দিশেহারা বাবা সীতাকুণ্ডে গাছকে পিকআপের ধাক্কা, ৩ জন গুরুতর আহত সীতাকুণ্ডে আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা পরিদর্শনে নূরানী বোর্ডের প্রশিক্ষক সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত উপজেলায় উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেশি সীতাকুণ্ডে প্রতারণা ও ৩.৮০ কোটি টাকা আত্মসাৎ, ফুডপান্ডার এমডিসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বেপরোয়া অটোরিকশার ধাক্কা, সীতাকুণ্ডে এক মাস পর মৃত্যুর কোলে ছোট্ট ইশিতা রেলভূমি দখলমুক্ত অভিযান, সীতাকুণ্ডে বিক্ষোভ ও বাধার মুখে কর্তৃপক্ষ

সীতাকুণ্ডে গাছকে পিকআপের ধাক্কা, ৩ জন গুরুতর আহত

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরার নিমতলা এলাকায় এক মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া গতির একটি পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে গাড়িতে থাকা ৩ জন গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগামী পিক-আপটি নিমতলা এলাকা অতিক্রম করার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই গাড়িটি সড়কের পাশের গাছে গিয়ে আছড়ে পড়ে। এতে পিক-আপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন মারাত্মকভাবে আহত হন।

ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে ক্ষতবিক্ষত অবস্থায় আহতদের উদ্ধার করেন।

প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে চমেক হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

খালেদ । পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..