প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল। চট্টগ্রাম বোর্ডের অধীনে সীতাকুণ্ড উপজেলার মোট ৩৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, শতভাগ পাসের গৌরব ও সর্বাধিক জিপিএ-৫ অর্জন করে বরাবরের মতোই শীর্ষে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। অন্যদিকে উপজেলার বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পাসের হার সন্তোষজনক হলেও অনেক বিদ্যালয়েই অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ছিল আশঙ্কাজনক।
🏆 শীর্ষে থাকা ৫টি শিক্ষা প্রতিষ্ঠান
১. ফৌজদারহাট ক্যাডেট কলেজ: ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ (১০০%) উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৪১ জনই পেয়েছে কাঙ্ক্ষিত জিপিএ-৫।
২. বাংলাদেশ মিলিটারী একাডেমী উচ্চ বিদ্যালয়: ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন পাস করেছে (পাসের হার ৯৫.৩১%), জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।
৩. মোহাম্মদ আবুল কাশেম রাজা উচ্চ বিদ্যালয়: ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন পাস করেছে (পাসের হার ৮২.৭৬%), জিপিএ-৫ পেয়েছে ২ জন।
৪. ফৌজদারহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়: ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৭ জন পাস করেছে (পাসের হার ৮২.৫৩%), জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
৫. সবুজ শিক্ষায়তন: ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন পাস করেছে (পাসের হার ৭৭.১১%), জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

🏫 অন্যান্য প্রধান বিদ্যালয়গুলোর ফলাফল
- সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়: সর্বমোট ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৬ জন পাস করেছে। পাসের হার ৭৪.৩৪% এবং জিপিএ-৫ পেয়েছে ২৫ জন শিক্ষার্থী।
- সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয়: ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৬ জন (পাসের হার ৫০.৩৩%) এবং জিপিএ-৫ পেয়েছে ২০ জন।
- ফৌজদারহাট কেএম উচ্চ বিদ্যালয়: ১৭২ জনের মধ্যে ১০০ জন পাস করেছে (পাসের হার ৫৮.১৪%), জিপিএ-৫ পেয়েছে ২ জন।
- কুমিরা বালিকা উচ্চ বিদ্যালয়: ২১০ জনের মধ্যে ১২৩ জন পাস করেছে (পাসের হার ৫৮.৫৭%), জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
⚠️ পাসের হারে সর্বনিম্নে থাকা প্রতিষ্ঠানগুলো
তালিকার একদম তলানীতে রয়েছে কয়েকটি স্কুল, যেখানে অর্ধেকের বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে:
- বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয়: ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৫৪ জন, যার পাসের হার সর্ব সর্বনিম্ন ৩২.৭৩%।
- আর আর টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়: ৬৪ জনের মধ্যে ২৫ জন উত্তীর্ণ হয়েছে (পাসের হার ৩৯.০৪%), কেউ জিপিএ-৫ পায়নি।
- ভাটেরখিল উচ্চ বিদ্যালয়: ৪৬ জনের মধ্যে পাস করেছে ১৮ জন (পাসের হার ৩৯.১৩%), কোনো জিপিএ-৫ নেই।
- মাদামবিবির হাট উচ্চ বিদ্যালয়: ২২৭ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৯৮ জন উত্তীর্ণ হতে পেরেছে (পাসের হার ৪৩.১৭%)।
📊 সামগ্রিক চিত্র ও প্রতিক্রিয়া
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, সীতাকুণ্ডের মোট ৩৩টি স্কুলের মধ্যে ৪টি স্কোলে শতভাগ বা ৯০%-এর উপরে সাফল্য থাকলেও অধিকাংশ স্কুলে পাসের হার ৫০% থেকে ৭০%-এর মধ্যে সীমাবদ্ধ। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগের অভাব এবং গুণগত শিক্ষার সঠিক চর্চা না থাকায় বেশ কিছু স্কুলে পাসের হার অর্ধেকের নিচে নেমে গেছে।
খালেদ / পোস্টকার্ড ;



















