১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণহত্যার বিচারের দাবিতে সীতাকুণ্ডে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড।।

জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণঅভ্যুত্থান-পরবর্তী জনমতের ভিত্তিতে গণভোটের রায় কার্যকরের দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সীতাকুণ্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলাউদ্দিন সিকদার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই ২০২৪-এর আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তিনি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে ক্যাডারভিত্তিক সহিংসতা বন্ধ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী।

এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত থানা আমির মো. তাহের, পৌর আমির হাফেজ আলী আকবর, পৌর সেক্রেটারি মাহমুদ জুয়েল, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, অ্যাডভোকেট আশফুল রহমান, মিডিয়া সমন্বয়কারী আবুল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহুল আলম রাসেল, যুব বিভাগের সভাপতি সামছুল হুদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া গণঅভ্যুত্থানের পক্ষে সংহতি জানিয়ে এনসিপির পক্ষ থেকে আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার খোকনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

গণমিছিলটি সীতাকুণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আইয়্যামে জাহেলিয়তের অন্ধকার থেকে মুক্তির পথ দেখিয়েছেন প্রিয় নবী (দ.): কাগতিয়া দরবারে ৭৩তম জশ্‌নে জুলুছ মাহফিলে বক্তারা

জুলাই গণহত্যার বিচারের দাবিতে সীতাকুণ্ডে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

প্রকাশিত হয়েছে: ০২:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬