১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল জুলাই-আগস্ট অভ্যুত্থান: আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড।।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতার ফলেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। তিনি দাবি করেন, মরহুম বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিনের আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, “জুলাই-আগস্টের বিপ্লব একদিনে সংঘটিত হয়নি। দেশের মুক্তিকামী মানুষের অংশগ্রহণে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এই অভ্যুত্থান সফল হয়েছে।”

তিনি আরও বলেন, “নিজের জীবন, ব্যবসা-বাণিজ্য—কোনো কিছুই তোয়াক্কা করিনি। স্বৈরাচারের সঙ্গে কখনো আপস করিনি। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন কাজ করেছি। কারাবরণ করেও আদর্শ থেকে বিচ্যুত হইনি। সীতাকুণ্ডের মানুষ অতীতের মতো ভবিষ্যতেও সব পরীক্ষায় উত্তীর্ণ হবে।”

বিএনপির এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে।

তিনি বলেন, “কথা নয়, কাজ—সবার আগে বাংলাদেশ” এই আদর্শকে ধারণ করে দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, পতিত আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। এসব প্রচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপি নেতা দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর ও সালামত উল্ল্যাহ, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালেহ আহম্মদ ছলু, উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, নুরুল আনোয়ার চেয়ারম্যান, নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চেয়ারম্যান, আবুল বশর চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, কাজী এনামুল বারী, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, ইউসুফ নিজামী, বদিউল আলম বদরুল, বকতিয়ার হোসেন, মোজাহের উদ্দিন আশরাফ, আলাউদ্দিন মাসুম, অ্যাডভোকেট আইনুল কামাল, মোস্তাফিজুর রহমান হিরু, ইদ্রিস মিয়া, জাহেদ হোসেন, খ. ম. নাজিম উদ্দিন, খোরশেদ আলম, যুবদল নেতা সাহাব উদ্দিন রাজু, ইসমাইল হোসেন, আওরঙ্গজেব মোস্তফাসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আইয়্যামে জাহেলিয়তের অন্ধকার থেকে মুক্তির পথ দেখিয়েছেন প্রিয় নবী (দ.): কাগতিয়া দরবারে ৭৩তম জশ্‌নে জুলুছ মাহফিলে বক্তারা

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল জুলাই-আগস্ট অভ্যুত্থান: আসলাম চৌধুরী

প্রকাশিত হয়েছে: ০২:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬