• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক মৃত্যু: ১০ দিনে প্রাণহানি ৪, আক্রান্ত ৪২৭ ইউএনও-ওসির সই জাল, সীতাকুণ্ডে আড়াই কোটি টাকার জমি দখলের ফাঁদ ফাঁস জ্বালানি তেলের দামবৃদ্ধি, দিশেহারা মানুষ চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম, শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে ৪৮ ঘণ্টার শোকজ সীতাকুণ্ডে আবাসিক হোটেল থেকে বহিষ্কৃত যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ শীর্ষ সন্ত্রাসী ট্রাকচাপায় সীতাকুণ্ডে বিটিসিএল শ্রমিক নিহত, আহত ১ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ও নতুন ইউএইচএফপিও জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, নতুন দর আজ থেকে কার্যকর গুলিয়াখালী সমুদ্র সৈকতে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে ৪৮ ঘণ্টার শোকজ

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার দায়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়। সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরের এক বিজ্ঞপ্তিতে তাঁকে এই নির্দেশ দেওয়া হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শীর্ষ নেতৃত্বের আদেশে দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক জবাব সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে জমা দিতে হবে। সাম্প্রতিক জ্বালানি তেলের দাম বাড়ার পর ব্যক্তিগত আইডি থেকে সাজ্জাদের দেওয়া প্রতিক্রিয়াটি মুহূর্তেই চবি ক্যাম্পাসসহ রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর সামনে এলে ফেসবুকে সাজ্জাদ লেখেন—‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’ দলীয় লাইন বা নীতিনির্ধারণী অবস্থানের বাইরে গিয়ে নিজ দলের সরকার বা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা সাধারণ মূল্যবৃদ্ধির প্রতিবাদে এমন প্রকাশ্যে সরব হওয়াকে অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় ও সাংগঠনিক কাঠামোর ভেতরে থেকে প্রকাশ্যে এমন অবস্থান নেওয়া বা প্রতিক্রিয়া ব্যক্ত করার রেওয়াজ খুব একটা নেই। এ ঘটনাটি ছাত্রদলের অভ্যন্তরীণ নীতিনির্ধারণী ও শৃঙ্খলাপ্রয়োজনীয়তার কঠোর বার্তা দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে চবি ছাত্রদল নেতার লিখিত জবাব এবং তার ওপর কেন্দ্রীয় সংসদের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, এখন সেটিই দেখার বিষয়।

খালেদ । পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..