০২:০০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সড়ক দখল করে নির্মাণসামগ্রী, চরম ভোগান্তিতে কয়েক হাজার শিক্ষার্থী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ সড়কের একটি বড় অংশ কংক্রিট, বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ফেলে দখল করে রাখার অভিযোগ উঠেছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, পথচারী ও যানবাহনের চালকদের।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখায় যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা থাকছে না। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। বিশেষ করে লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী কয়েক হাজার শিক্ষার্থীকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জনসাধারণের চলাচলের জন্য নির্মিত সড়ক ব্যক্তিগত কাজে ব্যবহার করে দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী ফেলে রাখা হলেও তা অপসারণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন ক্লাসে আসা-যাওয়ার সময় সড়কের সংকীর্ণ অংশ দিয়ে যানবাহনের সঙ্গে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সামান্য অসাবধানতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সড়কটি দখলমুক্ত করা জরুরি।

এ বিষয়ে এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে সড়ক থেকে নির্মাণসামগ্রী অপসারণ করে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানান।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে সড়ক দখল করে নির্মাণসামগ্রী, চরম ভোগান্তিতে কয়েক হাজার শিক্ষার্থী

সীতাকুণ্ডে সড়ক দখল করে নির্মাণসামগ্রী, চরম ভোগান্তিতে কয়েক হাজার শিক্ষার্থী

প্রকাশিত হয়েছে: ০৪:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬