• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক মৃত্যু: ১০ দিনে প্রাণহানি ৪, আক্রান্ত ৪২৭ ইউএনও-ওসির সই জাল, সীতাকুণ্ডে আড়াই কোটি টাকার জমি দখলের ফাঁদ ফাঁস জ্বালানি তেলের দামবৃদ্ধি, দিশেহারা মানুষ চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম, শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে ৪৮ ঘণ্টার শোকজ সীতাকুণ্ডে আবাসিক হোটেল থেকে বহিষ্কৃত যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ শীর্ষ সন্ত্রাসী ট্রাকচাপায় সীতাকুণ্ডে বিটিসিএল শ্রমিক নিহত, আহত ১ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ও নতুন ইউএইচএফপিও জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, নতুন দর আজ থেকে কার্যকর গুলিয়াখালী সমুদ্র সৈকতে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, নতুন দর আজ থেকে কার্যকর

পোস্টকার্ড ডেস্ক ।। / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও লোকসানের চাপ সামাল দিতে চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। গতকাল রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আজ সোমবার থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

নতুন দামের চিত্র:

  • ডিজেল: প্রতি লিটার ১৩৫ টাকা (আগে ১১৫ টাকা)

  • কেরোসিন: প্রতি লিটার ১৫৫ টাকা (আগে ১৩৫ টাকা)

  • অকটেল: প্রতি লিটার ১৬৫ টাকা (আগে ১৪৫ টাকা)

  • পেট্রোল: প্রতি লিটার ১৬০ টাকা (আগে ১৪০ টাকা)

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসির ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। শুধু ডিজেলেই লিটারপ্রতি প্রায় ৮৯ টাকা (দৈনিক প্রায় ১০৯ কোটি টাকা) লোকসান গুনছে বিপিসি। এই দামবৃদ্ধির ফলে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে সরকারের ধারণা। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দামের ব্যবধান কমানো ও পাচার রোধ, এলএনজি খাতে ভর্তুকি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির ব্যয় মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে ২০২৪ সাল থেকে বাংলাদেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাসিক মূল্য সমন্বয় চালু রয়েছে।

গেজেটের তথ্য অনুযায়ী, শোধনাগার থেকে খালাস মূল্য (কর-উত্তর) ডিজেলে ১২৩.৫৮ টাকা, কেরোসিনে ১৪3.৭৮ টাকা, অকটেনে ১৪৯.৭৮ টাকা এবং পেট্রോളে ১৪৪.৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ভ্যাট, শুল্ক, বিপণন কোম্পানির মার্জিন ও উন্নয়ন তহবিল যুক্ত করে স্থাপনা কেন্দ্র মূল্য দাঁড়ায় ডিজেলে ১৩০.১৩ টাকা, কেরোসিনে ১৫০.৮২ টাকা, অকটেনে ১৫৭.১২ টাকা এবং পেট্রോളে ১৫২.২৩ টাকা। এর সঙ্গে ডিপো থেকে ৪০ কিলোমিটারের মধ্যে স্থানীয় পরিবহন খরচ ১.১৬ টাকা এবং ডিলার ও এজেন্ট কমিশন (ডিজেলে ৩.৭১ টাকা, কেরোসিনে ৩.০২ টাকা, অকটেনে ৬.৭২ টাকা ও পেট্রോളে ৬.৬১ টাকা) যোগ করে ভোক্তা দাম চূড়ান্ত করা হয়। ৪০ কিলোমিটারের বেশি দূরত্বে পরিবহনের ভাড়া ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী কার্যকর হবে।

চলতি বছরে এর আগে জুনে এবং ১৮ এপ্রিল যুদ্ধজনিত সংকটের সময় দাম বাড়ানো হয়েছিল। মার্চের তুলনামূলক চিত্রে নতুন দামে ডিজেল ৩৫ টাকা, অকটেন ৪৫ টাকা, পেট্রোল ৪৪ টাকা এবং কেরোসিন ৪৩ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

খালেদ / পোস্টকার্ড ;   


এই ক্যাটাগরীর আরো খবর..