• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কুবি শিক্ষকের ছেলের নৃশংস হত্যাকাণ্ড: যেভাবে মিলল অপ্রতীমের লাশ, আইফোন ছিনতাইয়ে হত্যার সন্দেহ সীতাকুণ্ডে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত: সীতাকুণ্ড হাসপাতালে মিলছে ফ্রি অ্যান্টিভেনম, ওঝা নয়—হাসপাতালে যাওয়ার আহ্বান চান্দগাঁওয়ে শিশু সাবিহা অপহরণ: ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করল এসআরবি, দম্পতিসহ গ্রেপ্তার ৩ ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচ্ছন্নতা অভিযান সীতাকুণ্ডে ঝটিকা মিছিলের চেষ্টায় নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মী গ্রেপ্তার মাদককে ‘না’ বলুন, খেলাধুলায় মনোযোগী হোন: সীতাকুণ্ডে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দখলবাজি ও অবৈধ স্ট্যান্ডের কবলে সীতাকুণ্ড পৌরসভা, চরম যানজটে স্তব্ধ নাগরিক জীবন কাজ না করায় ফেরত আড়াই কোটি টাকা, সীতাকুণ্ডে খানাখন্দে ভরা গ্রামীণ সড়কে তুঙ্গে জনদুর্ভোগ জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ‘অপরাধীদের কোনো ছাড় নয়’ চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান ইদ্রিস মিয়া

সীতাকুণ্ডে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত: সীতাকুণ্ড হাসপাতালে মিলছে ফ্রি অ্যান্টিভেনম, ওঝা নয়—হাসপাতালে যাওয়ার আহ্বান

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

“সচেতনতাই পারে সর্পদংশনজনিত অকাল মৃত্যু প্রতিরোধ করতে”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ডে উদযাপিত হলো আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস ২০২৬। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আজ ১৯ সেপ্টেম্বর (শনিবার) দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালি ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় চিকিৎসকেরা সর্পদংশনের সার্বিক চিত্র, এর ভয়াবহতা, সাপের কামড় থেকে বাঁচার আগাম উপায় এবং কামড় পরবর্তী বৈজ্ঞানিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।

বক্তারা বলেন, সাপে কাটলে ভয় বা আতঙ্ক না পেয়ে রোগীকে শান্ত রাখতে হবে এবং দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসতে হবে। অহেতুক কবিরাজ, ঝাড়ফুঁক কিংবা ওঝার কাছে গিয়ে মূল্যবান সময় নষ্ট করার কারণেই বেশিরভাগ রোগীর করুণ মৃত্যু ঘটে। সঠিক সময়ে হাসপাতালে আনলে আধুনিক চিকিৎসায় রোগী শতভাগ সুস্থ হয়ে ওঠে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ বিজ্ঞপ্তি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণ জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের সরকারি প্রতিষেধক বা ‘অ্যান্টিভেনম’ (Anti-venom) পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত রয়েছে। সাপে কাটা রোগীদের চিকিৎসায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন অভিজ্ঞ চিকিৎসকেরা।

কোনো ধরনের অন্ধবিশ্বাস বা ভুল চিকিৎসায় বিভ্রান্ত না হয়ে যেকোনো সর্পদংশনের শিকার রোগীকে অনতিবিলম্বে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য জনস্বার্থে বিনীত অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..