১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সব গুঞ্জনের অবসান, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম

দীর্ঘ জল্পনা-কল্পনা আর নানা গুঞ্জনের ডালপালা ছড়িয়ে অবশেষে অবসান ঘটল প্রতীক্ষার। চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয় এবং গতকালই তিনি মন্ত্রণালয়ে নিজের যোগদানপত্র জমা দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদটি নিয়ে গত কিছুদিন ধরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র কৌতূহল ও আলোচনা চলছিল। বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম এই পদের সম্ভাব্য তালিকায় শোনা গেলেও শেষ পর্যন্ত সমস্ত গুঞ্জনকে পাশ কাটিয়ে হাইপ্রোফাইল এই দায়িত্ব পেলেন শামীম। জেলা পরিষদ আইন, ২০০০–এর ধারা ৮২ক(১) অনুযায়ী পরবর্তী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত বা নতুন আদেশ না আসা পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে এ দায়িত্ব পালন করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাহবুবের রহমান শামীম। যদিও সেই লড়াইয়ে ন্যাশনালিস্ট সিভিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদের কাছে তাকে হারের মুখ দেখতে হয়েছিল। জন্মসূত্রে নোয়াখালীর হাতিয়ার মানুষ হলেও দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতির সুতোঁ বেঁধেছেন চট্টগ্রামে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের মাঝিরঘাট এলাকার স্থায়ী বাসিন্দা। রাজনীতি ও সাংগঠনিক দক্ষতার পুরস্কার হিসেবেই তার এই নতুন রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্তি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যান্য জেলার মতো চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করেছিল। এরপর থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের দেখভাল করছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন। দীর্ঘ সেই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার পর এবার একজন পূর্ণকালীন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম। নতুন এই প্রশাসকের হাত ধরে জেলা পরিষদের কার্যক্রমে গতি আসবে এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের।

খালেদ / পোস্টকার্ড

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিপিডিএলে ‘ট্রান্সফরমেশন থ্রু বিজনেস ইনোভেশন’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

সব গুঞ্জনের অবসান, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম

প্রকাশিত হয়েছে: ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬