১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুগল সার্চেই এআই দিয়ে ছবি তৈরির সুবিধা আনছে গুগল

গুগল সার্চ ব্যবহারকারীদের জন্য নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। নতুন এই সুবিধার মাধ্যমে গুগল সার্চের এআই ওভারভিউস (AI Overviews) অপশন থেকেই লিখিত নির্দেশনা (প্রম্পট) দিয়ে সরাসরি নতুন ছবি তৈরি করা যাবে। ফলে প্রয়োজনীয় ছবি খুঁজে না পেলে আলাদা কোনো ওয়েবসাইট বা অ্যাপে না গিয়ে সার্চের মধ্যেই এআই দিয়ে ছবি তৈরি করা সম্ভব হবে।

গুগল জানিয়েছে, সুবিধাটি তাদের সর্বশেষ ইমেজ জেনারেশন মডেল ন্যানো বানানা (Nano Banana)-এর মাধ্যমে পরিচালিত হবে। ব্যবহারকারী কী ধরনের ছবি চান, তা লিখে দিলেই এআই সেই নির্দেশনার ভিত্তিতে সম্পূর্ণ নতুন ছবি তৈরি করবে। এতে ইন্টারনেটে আগে থেকে থাকা ছবির ওপর নির্ভরশীলতা অনেকটাই কমবে। সবচেয়ে বড় বিষয় হলো, এই সুবিধা বিনা মূল্যে ব্যবহার করা যাবে।

প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, কোনো বিষয়ে সার্চ করার পর যদি প্রয়োজনীয় ছবি না পাওয়া যায়, তাহলে এআই ওভারভিউসে ছবি তৈরির একটি বিকল্প দেখা যাবে। ব্যবহারকারী চাইলে সার্চে লেখা প্রশ্ন বা বাক্যকেই ছবি তৈরির নির্দেশনায় রূপান্তর করতে পারবেন। এরপর গুগলের এআই মডেল সেই নির্দেশনা অনুযায়ী নতুন ছবি তৈরি করবে। পুরো প্রক্রিয়াটি গুগল সার্চের মধ্যেই সম্পন্ন হবে।

এআই দিয়ে ছবি তৈরির সুবিধার পাশাপাশি গুগল ইমেজেসের নকশাতেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন ডিজাইনের ফলে আগের তুলনায় আরও দ্রুত ও প্রাসঙ্গিক ছবি খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের দাবি, নতুন এই সুবিধা প্রতিবেদন, উপস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ওয়েবসাইটের কনটেন্টসহ বিভিন্ন সৃজনশীল কাজে ছবি তৈরিতে সহায়তা করবে। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, বিপণনকর্মী, গ্রাফিক ডিজাইনার এবং কনটেন্ট নির্মাতাদের জন্য এটি কার্যকর ভূমিকা রাখবে।

গুগল জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এআই ওভারভিউসের এই নতুন সুবিধা চালু করা হবে।
সূত্র: টেকলুসিভ

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

অবহেলায় ম্লান পতেঙ্গা সমুদ্রসৈকত, অন্ধকারে ও ঝুঁকিতে পর্যটকেরা

গুগল সার্চেই এআই দিয়ে ছবি তৈরির সুবিধা আনছে গুগল

প্রকাশিত হয়েছে: ০২:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬