০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিজা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি ও বিএনপি নেতা আমির হোসেন মাস্টার আর নেই

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকার বাসিন্দা, পাকিজা গ্রুপের চেয়ারম্যান, শিল্পপতি ও বিএনপি নেতা আলহাজ মো. আমির হোসেন মাস্টার (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার সকাল ৭টায় চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মো. নুরুল ইসলামের চাচা ছিলেন।

রোববার বাদ আসর কদমরসুল মোবারক আলী সারাং জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আমির হোসেন মাস্টারের মৃত্যুতে সীতাকুণ্ড উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক মহলে শোকের ছায়া নেমে এসেছে। উত্তর জেলা কৃষক দলের নেতা দিদার আলমসহ সীতাকুণ্ড উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

পাকিজা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি ও বিএনপি নেতা আমির হোসেন মাস্টার আর নেই

প্রকাশিত হয়েছে: ০৭:৩৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬