০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেজিডিসিএল সিবিএ নির্বাচনে নজরুল-ইকবাল জয়ী

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)-এর যৌথ দর কষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্বাচনে জয়লাভ করেছেন মো. নজরুল ইসলাম ও মো. ইকবাল। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে তারা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে ‘ছাতা’ প্রতীকের প্যানেলটি ৮৩ ভোট পেয়ে জয়লাভ করেছে। রেজিস্ট্রেশন নং চট্টগ্রাম ২৫৮৩-এর আওতাধীন এই সিবিএ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন নবনির্বাচিত সভাপতি মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল।

নির্বাচনে অংশগ্রহণকারী শ্রমিক-কর্মচারীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থক ও নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানান। নির্বাচিত নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সিবিএ নির্বাচনের এই ফলাফল কোম্পানির অভ্যন্তরীণ শ্রমিক সম্পর্ক ও প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

কেজিডিসিএল সিবিএ নির্বাচনে নজরুল-ইকবাল জয়ী

প্রকাশিত হয়েছে: ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬