১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি

রফিক আহামদ পেলেন চট্টগ্রাম একাডেমির বিশেষ সম্মাননা

সমাজসেবায় অসামান্য অবদান ও মানুষের কল্যাণে নিবেদিত নিরলস কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, ‘মমতা’র প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক সদস্য রফিক আহামদকে বিশেষ সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম একাডেমি। গত ২৮ জুন একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা জানানো হয়।

অধ্যক্ষ আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা রফিক আহামদের দীর্ঘ চার দশকের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, “সাধারণ মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করার জন্য কেবল ইচ্ছাশক্তি আর একাগ্রতাই যথেষ্ট, যা রফিক আহামদকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। তাঁর নেতৃত্বেই গড়ে ওঠা ‘মমতা’ আজ দেশের গণ্ডি পেরিয়ে সামাজিক উন্নয়নের এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”

অনুষ্ঠানে দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ বলেন, “রফিক আহামদ বিগত ৪০ বছর ধরে যে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন, তা বর্তমান সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।” একাডেমি মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা ও শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্তসহ উপস্থিত অন্যান্য বিশিষ্টজনরা উল্লেখ করেন যে, প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য, বাসস্থান ও আধুনিক জীবনমান নিশ্চিতকরণে রফিক আহামদের অবদান অনস্বীকার্য।

বক্তব্য রাখেন প্রাবন্ধিক নেছার আহমদ, কবি অরুণ শীল, জিন্নাহ চৌধুরী, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, এস এম আবদুল আজিজ, জসিম উদ্দিন খান, রেজাউল করিম স্বপন, ফারজানা রহমান শিমু, বাসুদেব খাস্তগীর ও মর্জিনা আখতার। বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সম্মাননা গ্রহণ করে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রফিক আহামদ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজ সেবার এই পথচলায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষভাগে তাঁর হাতে সম্মাননা স্মারক ও বই তুলে দেন একাডেমির নীতিনির্ধারকরা।

এ সময় অন্যান্যের মধ্যে অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক বিচিত্রা সেন, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, নাসের রহমান, কবি জিএম জহির উদ্দীন, আজিজ রাহমান, আলোকচিত্রী কানিজ ফাতেমা লিমা, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, তানভীর হাসান বিপ্লব, সৈয়দা সেলিমা আক্তার, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, নিগার সুলতানা, সিমলা চৌধুরী, রুনা তাসমিনা, গৌতম কানুনগো এবং জোনাকী দত্তসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংবর্ধিত অতিথিকে শুভেচ্ছা জানান।

খালেদ /পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে সড়ক দখল করে নির্মাণসামগ্রী, চরম ভোগান্তিতে কয়েক হাজার শিক্ষার্থী

সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি

রফিক আহামদ পেলেন চট্টগ্রাম একাডেমির বিশেষ সম্মাননা

প্রকাশিত হয়েছে: ০৫:৫১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬