০১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনি-ঝড়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরলেন নেইমার

ভিনিসিয়ুস জুনিয়রের অতিমানবীয় পারফর্ম্যান্স এবং দীর্ঘ প্রতীক্ষার পর নেইমারের আবেগঘন প্রত্যাবর্তনের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। মায়ামির স্টেডিয়ামে ৬৪ হাজার দর্শকের সামনে সেলেসাওরা কেবল জয়ই পায়নি, ফিরিয়ে এনেছে তাদের চিরচেনা ছন্দ ও সাম্বা জাদুর ঝলক।

ম্যাচের শুরু থেকেই স্কটিশ রক্ষণভাগের ওপর চাপ সৃষ্টি করে ব্রাজিল। সপ্তম মিনিটে স্কটল্যান্ড ডিফেন্ডার ম্যাককেনার ভুলের সুযোগ নিয়ে রায়ান বল বাড়িয়ে দেন ভিনিসিয়ুসকে, যা থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। এই গোলের মাধ্যমে ২০০২ বিশ্বকাপের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের টানা তিন ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়লেন তিনি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারেসের দুর্দান্ত ক্রসে হেডের মাধ্যমে নিজের জোড়া গোল পূর্ণ করেন ভিনি। চলতি বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যালিসন বেকারের নৈপুণ্যে গোল হজম থেকে রক্ষা পায় ব্রাজিল। এরপর ৫৯ মিনিটে কাসেমিরোর পাস থেকে বল পেয়ে মাথিয়াস কুনিয়া দলের হয়ে তৃতীয় গোলটি নিশ্চিত করেন।

সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে ম্যাচের ৭৬ মিনিটে, যখন দীর্ঘ ৩২ মাস ও চোটের লড়াই শেষে নেইমার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। প্রিয় তারকার প্রত্যাবর্তনে গ্যালারিতে তখন কান ফাটানো উল্লাস। যদিও মাঠে খুব বেশি সময় পাননি তিনি, তবুও তার উপস্থিতিই দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।

গ্রুপ পর্বে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। এই গ্রুপ থেকে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে নাম লিখিয়েছে মরক্কো। শেষ বত্রিশের লড়াইয়ে জাপানের মুখোমুখি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে সেলেসাওদের।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

ভিনি-ঝড়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরলেন নেইমার

প্রকাশিত হয়েছে: ০৩:১৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬