দেশব্যাপী অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরছালিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী।
সীতাকুণ্ড উপজেলা যুবদলের সভাপতি সাহাবুদ্দিন রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি মো. ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শামসুল আলম আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব সালে আহমদ ছলু, বিএনপি নেতা বখতিয়ার উদ্দিন, সাবেক কাউন্সিলর সেলিম উদ্দিন এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে বিদেশে অবস্থান করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে দেশে অস্থিরতা ও অপপ্রচার চালানোর চেষ্টা করছেন। তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। তারা রাজনৈতিক সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
এর আগে প্রতিবাদ মিছিলটি সীতাকুণ্ড উত্তর বাজার এলাকা থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা লোকমান হোসেন, মো. ইব্রাহীম, নুরুন্নবী সাইফুল, কাজী বদরুদ্দীন, সেলিম মাহমুদ, সোহেল আরমান, আবু জাফর, আবু সালেক, মনছন আলী, একরামুল হক, রবি, আলাউদ্দিন, রাসেল, মান্নান, বাবুল শাস্ত্রীসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছবির ক্যাপশন: সীতাকুণ্ডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
খালেদ / পোস্টকার্ড ;




















