০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা!

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর একটি ক্যাম্পে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় ক্যাম্পটির একটি অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

রোববার (২৫ মে) সকালে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর দুটি ক্যাম্পের মধ্যে একটি ক্যাম্পে পরিকল্পিতভাবে হামলা চালায় একদল সন্ত্রাসী।

হামলাকারীরা ক্যাম্পে প্রবেশের বিভিন্ন সড়ক ও পথ কেটে দেয়, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হামলার সঙ্গে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ ‘ইয়াসিন বাহিনী’ জড়িত থাকতে পারে। হামলার সময় একে-৪৭সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, আগামী ৩০ মে নতুনভাবে নির্মিত একটি ক্যাম্প উদ্বোধনের কথা ছিল। উদ্বোধনের আগেই সন্ত্রাসীরা হামলা চালিয়ে ক্যাম্পটি ভাঙচুর করে। পরে বুলডোজার ব্যবহার করে ক্যাম্পের স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। ঘটনার পরপরই যৌথ বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অভিযান শুরু করে। কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব–৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাত ১টার দিকে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর পক্ষ থেকে নন-লেথাল অস্ত্র ব্যবহার করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনী এলাকায় প্রবেশ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, “জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। যারা রাষ্ট্রীয় বাহিনীর স্থাপনায় হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা!

প্রকাশিত হয়েছে: ০৫:৫২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬