১২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিশু রামিসা হত্যা মামলা

ফরেনসিক রিপোর্ট মিলেছে, কালই আদালতে চার্জশিট

রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলায় ডিএনএ, ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। এর ফলে মামলার তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পল্লবী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে ডিএনএ রিপোর্ট সংগ্রহ করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছ থেকে ভিসেরা ও ময়নাতদন্তের প্রতিবেদনও সংগ্রহ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, সমস্ত গুরুত্বপূর্ণ ফরেনসিক ও মেডিকেল রিপোর্ট হাতে আসায় এখন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়ার জোর প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামীকাল রোববারই (২৪ মে) আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হতে পারে।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার পল্লবীর একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর প্রধান অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল ভেঙে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্ন আক্তারকে গ্রেফতার করে।

পরবর্তীতে ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের পর গত বুধবার সে আদালতে হাজির হয়ে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সকল বৈজ্ঞানিক প্রমাণ ও রিপোর্ট হাতে পাওয়ায় দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সিপিডিএলে ‘ট্রান্সফরমেশন থ্রু বিজনেস ইনোভেশন’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

শিশু রামিসা হত্যা মামলা

ফরেনসিক রিপোর্ট মিলেছে, কালই আদালতে চার্জশিট

প্রকাশিত হয়েছে: ০২:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬