০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পকারখানায় স্থানীয়দের নিয়োগের দাবিতে সীতাকুণ্ডে শুক্রবার মানববন্ধনের ডাক

সীতাকুণ্ডের বিভিন্ন শিল্পকারখানায় কর্মী নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার নিশ্চিত করার দাবিতে আগামী শুক্রবার (২২ মে) এক বিশাল মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সীতাকুণ্ড যুব কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার জুমার নামাজ শেষে সীতাকুণ্ড বাজার এলাকার আলিয়া মাদ্রাসার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এর আগে, কর্মসূচির প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা বলেন, সীতাকুণ্ড শিল্পাঞ্চল হওয়ায় এখানে অসংখ্য ছোট-বড় শিল্পকারখানা গড়ে উঠেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এসব কারখানায় স্থানীয় যোগ্য ও কর্মক্ষম যুবসমাজ চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা না হলে এই অঞ্চলে বেকারত্ব আরও বাড়বে।

সংগঠনটির নেতৃবৃন্দ সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণ, সচেতন মহল, ছাত্রসমাজ এবং গণমাধ্যমকর্মীদের এই মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশের জোর আহ্বান জানিয়েছেন।

তারা আরও বলেন, “আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক ও সীতাকুণ্ডের যুবসমাজের ন্যায্য অধিকার আদায়ের লড়াই। আমাদের ভবিষ্যৎ ও কর্মসংস্থান রক্ষার এই দাবিতে সবাইকে দলে দলে এসে একসাথে দাঁড়ানোর অনুরোধ করছি।”

কর্মসূচি সফল করতে যেকোনো তথ্য বা যোগাযোগের জন্য আয়োজকদের পক্ষ থেকে ০১৬০৮৬০৩৪১৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

শিল্পকারখানায় স্থানীয়দের নিয়োগের দাবিতে সীতাকুণ্ডে শুক্রবার মানববন্ধনের ডাক

প্রকাশিত হয়েছে: ০৬:৪৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬