ঢাকা=চটতগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় বেপরোয়া গতির একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায় । এসময় স্থানীয় লোকজন দ্রুত পানিতে নেমে চালককে নিরাপদে তুলে আনেন। উদ্ধার হওয়া চালক সুস্থ আছেন। যদিও তাঁর নাম জানা যায়নি।
রোববার ( ০৭ ডিসেম্বর ) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর টেক্সটাইল মিল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অ্যাম্বুলেন্সটিতে কোনো রোগী ছিল না। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটির অর্ধেক অংশ পুকুরে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে এটিকে উদ্ধার করে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বলেন, অ্যাম্বুলেন্সটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অ্যাম্বুলেন্সটির বড় ধরনের ক্ষতি হয়নি। উদ্ধারকাজ শেষে দুপুরে চালক নিজেই গাড়িটি চালিয়ে নিজ গন্তব্যে চলে যান বলে জানান তিনি।
খালেদ / পোস্টকার্ড




















