• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চকলেটের প্রলোভনে সীতাকুণ্ডে স্কুলছাত্রী ধর্ষণ, যুবক গ্রেপ্তার আকবরশাহ থানায় হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া মোবাইল ফোন হস্তান্তর জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান গ্রেপ্তার মিরসরাইয়ে পৃথক অভিযানে চোরাকারবারিসহ গ্রেপ্তার ৭ সীতাকুণ্ডে পিএফজির কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল অ্যালবিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই যুক্তরাষ্ট্র থেকে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার আ’লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর ও সাবেক কাউন্সিলর জহির গ্রেপ্তার

জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

পোস্টকার্ড ডেস্ক ।। / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শামসুল হক, বিপিএম। গত বুধবার (২৫ নভেম্বর) তিনি সেখানে গিয়ে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে ডিআইজি জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি সেখানকার পুলিশ ক্যাম্পের কার্যক্রম, সদস্যদের অবস্থান ও নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেন এবং দায়িত্বরতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সফরকালে ডিআইজি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় এলাকার মানুষের উদ্বেগ ও প্রত্যাশার কথা শোনার পাশাপাশি নিরাপত্তা জোরদারে প্রশাসনের পদক্ষেপ তুলে ধরেন তিনি।

সাংবাদিকদের ব্রিফিংয়ে ডিআইজি মোহাম্মদ শামসুল হক জঙ্গল সলিমপুরে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার দৃঢ় প্রত্যয় জানান। তিনি বলেন, এই এলাকায় নতুন করে কোনো সন্ত্রাসী আস্তানা গড়ে তুলতে বা অপরাধীদের আশ্রয় নিতে দেওয়া হবে না। চিহ্নিত অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম ও যৌথ টহল আরও জোরদার করা হয়েছে।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমসহ জেলা ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্গম পাহাড়ি ও বিস্তৃত এই জনপদে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন কর্মকর্তারা।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..