• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
চকলেটের প্রলোভনে সীতাকুণ্ডে স্কুলছাত্রী ধর্ষণ, যুবক গ্রেপ্তার আকবরশাহ থানায় হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া মোবাইল ফোন হস্তান্তর জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান গ্রেপ্তার মিরসরাইয়ে পৃথক অভিযানে চোরাকারবারিসহ গ্রেপ্তার ৭ সীতাকুণ্ডে পিএফজির কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল অ্যালবিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন আর নেই যুক্তরাষ্ট্র থেকে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব সীতাকুণ্ডে অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার আ’লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ আতাউর ও সাবেক কাউন্সিলর জহির গ্রেপ্তার

সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান গ্রেপ্তার

পোস্টকার্ড ডেস্ক ।। / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাসা থেকে সীতাকুণ্ডের ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় খুলশী থানা ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলশীর একটি বাসায় রেহান উদ্দিন রেহানের অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে খুলশী থানা পুলিশের সহায়তায় সেখানে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত সাবেক এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রেহানকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। এদিকে রেহান উদ্দিন রেহানের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..