• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
লায়ন্স ক্লাবের দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল প্রায় ১২০০ রোগী সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে আ.লীগ সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার ৬০ পেরিয়ে ৬১-তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে হীরকজয়ন্তী উদযাপন আজ সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক থেকে সাংবাদিকদের বাদ দেওয়ায় তীব্র ক্ষোভ কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হাফেজ সন্তানের মৃত্যু, কয়লার আগুনে নিঃস্ব পরিবার বাঁশবাড়ীয়ায় আবারও ফুটপাত দখল, দুর্ঘটনার ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা ইতালিতে ১ লাখ ৬৫ হাজারের বেশি বিদেশি কর্মী নিয়োগ, আবেদন চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত ফটিকছড়ির চবি শিক্ষার্থীর চমক, এক অ্যাপেই এআইভিত্তিক পরীক্ষার প্রস্তুতি ভিসা আবেদনে তৃতীয় পক্ষের সেবা না নিতে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক থেকে সাংবাদিকদের বাদ দেওয়ায় তীব্র ক্ষোভ

বিশেষ প্রতিবেদক ।। / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ড উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ বৈঠকে স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণ না জানানো বা বাদ রাখার ঘটনায় তীব্র সমালোচনা ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। প্রশাসনের এই ধরনের গুরুত্বপূর্ণ সভায় গণমাধ্যমকর্মীদের অনুপস্থিত রাখার বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল এবং কর্মরত সংবাদকর্মীদের মাঝে ব্যাপক প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সীতাকুণ্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় মাদকের বিস্তার ও অপসংস্কৃতি রোধ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে চলমান অনিয়ম-দুর্নীতি এবং সাধারণ মানুষের নিত্যদিনের নানামুখী জনদুর্ভোগের প্রকৃত চিত্র গণমাধ্যমকর্মীদের কাছেই সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। মাঠপর্যায়ের এসব অন্তরায় ও সংকটের বাস্তব চিত্র সরাসরি নীতি নির্ধারণী পর্যায়ে প্রশাসনের নজরে আনতে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে স্থানীয় বিশিষ্টজনেরা বলছেন, প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করতে হলে গণমাধ্যমকর্মীদের পাশ কাটিয়ে চলার কোনো সুযোগ নেই। অতীতেও স্থানীয় বিভিন্ন সংকটের সমাধানে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

জনস্বার্থ রক্ষা এবং প্রশাসনের সঙ্গে স্থানীয় সুধী সমাজের সেতুবন্ধন সুদৃঢ় করতে বৃহত্তর স্বার্থে আগামীতে সীতাকুণ্ড উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রতিটি সভায় স্থানীয় সংবাদকর্মীদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ক্ষুব্ধ সাংবাদিক ও সচেতন নাগরিকরা।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..