০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে খেলার সময় তসবিহর দানা আটকে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে তসবিহর দানা গলায় আটকে তালহা বিন শহিদ ভূঁইয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত তালহা ওই গ্রামের ব্যবসায়ী শহিদুল ইসলাম ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা দম্পতির সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ঘরে খেলার সময় হঠাৎ একটি তসবিহর দানা শিশু তালহার গলায় আটকে যায়। মুহূর্তেই তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মুমূর্ষু অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তাননগর হাসপাতাল) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এরশাদ উল্যাহ জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন সে আর বেঁচে ছিল না। মূলত গলায় তসবিহর দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত শিশুর আত্মীয় মোরশেদ ভূঁইয়া জানান, আজ শুক্রবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তালহাকে দাফন করা হয়েছে। আদরের সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে। এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিশেষজ্ঞরা ছোট শিশুদের নাগালের মধ্যে তসবিহ, মার্বেল বা ছোট খেলনা না রাখার জন্য অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যেভাবে চট্টগ্রাম হয়ে উঠল “জুলুসের শহর”, জশনে জুলুসের পাঁচ দশকের ইতিহাস

মিরসরাইয়ে খেলার সময় তসবিহর দানা আটকে শিশুর করুণ মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০১:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬