• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত মীরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আইআইইউসির গতিরোধক অপসারণ, থার্মোপ্লাস্টিক জেব্রা ক্রসিং তৈরির উদ্যোগ সওজের সীতাকুণ্ডে আবারও সিএনজি ট্যাক্সিতে স্কুল শিক্ষিকাকে জিম্মি করে ছিনতাই ‘সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে নিজেদের চিন্তা-চেতনা ও কাজের পরিবর্তন আনতে হবে’: মীরসরাইয়ে এমপি নুরুল আমিন সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত চুলায় নরম ও তুলতুলে পাউরুটি তৈরির সহজ রেসিপি – মোহসেনা মিনা স্থানীয় অ্যালুমিনিয়ামের পাত্রের খাবারে বিষাক্ত সিসা, শিশুর মস্তিষ্কের জন্য মারাত্মক ঝুঁকি

সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সফল সমবায়ী সংগঠনগুলোকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে এবং এভারব্রাইট ফাউন্ডেশনের সভাপতি তপন মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আলমগীর বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ইউছুফ নিজামী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুতাসিম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রণবেশ মহাজন, চিকিৎসক তপন চন্দ্র বর্মণ, মহিলা বিষয়ক কর্মকর্তা এবং পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এমরান হোসেন।

এ সময় সমবায়ী প্রতিনিধিদের মধ্যে আরও বক্তব্য রাখেন সীতাকুণ্ড সদর বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন রফিক, কাঠগড় রাজা আম্বিয়াঢালা সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া, সাবেক কমিশনার ও প্রার্থী মো. সেলিম উদ্দিন, সমবায়ী নূরুল ইসলাম, সীতাকুণ্ড শিপ ব্রেকিং অয়েল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. নুরুন্নবী, প্রগতি ইন্ডাস্ট্রিয়াল কর্মচারী সমবায় সমিতির পক্ষে গোলাম সাদেক এবং শীতলপুর ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য মো. সফিউল আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সমবায় ব্যবস্থার কোনো বিকল্প নেই। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহজ শর্তে ও সুদবিহীন ঋণ সুবিধা চালুর দাবি জানান সমবায়ী নেতারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সীতাকুণ্ড ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি, সীতাকুণ্ড পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, এভারব্রাইট ফাউন্ডেশন সমবায় সমিতি, মৈত্রী সার্বিক গ্রাম উন্নয়ন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, শীতলপুর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ও অদম্য শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডসহ মোট সাতটি সমবায় প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সদস্য এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..