• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত মীরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আইআইইউসির গতিরোধক অপসারণ, থার্মোপ্লাস্টিক জেব্রা ক্রসিং তৈরির উদ্যোগ সওজের সীতাকুণ্ডে আবারও সিএনজি ট্যাক্সিতে স্কুল শিক্ষিকাকে জিম্মি করে ছিনতাই ‘সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে নিজেদের চিন্তা-চেতনা ও কাজের পরিবর্তন আনতে হবে’: মীরসরাইয়ে এমপি নুরুল আমিন সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত চুলায় নরম ও তুলতুলে পাউরুটি তৈরির সহজ রেসিপি – মোহসেনা মিনা স্থানীয় অ্যালুমিনিয়ামের পাত্রের খাবারে বিষাক্ত সিসা, শিশুর মস্তিষ্কের জন্য মারাত্মক ঝুঁকি

মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মীরসরাই প্রতিনিধি , পোস্টকার্ড ।। / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মীরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাফাত ইবনে মোরশেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ সূত্রধর, সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর বিশেষ জোর দেন বক্তারা। অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

খালেদ  / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..