• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত মীরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আইআইইউসির গতিরোধক অপসারণ, থার্মোপ্লাস্টিক জেব্রা ক্রসিং তৈরির উদ্যোগ সওজের সীতাকুণ্ডে আবারও সিএনজি ট্যাক্সিতে স্কুল শিক্ষিকাকে জিম্মি করে ছিনতাই ‘সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে নিজেদের চিন্তা-চেতনা ও কাজের পরিবর্তন আনতে হবে’: মীরসরাইয়ে এমপি নুরুল আমিন সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত চুলায় নরম ও তুলতুলে পাউরুটি তৈরির সহজ রেসিপি – মোহসেনা মিনা স্থানীয় অ্যালুমিনিয়ামের পাত্রের খাবারে বিষাক্ত সিসা, শিশুর মস্তিষ্কের জন্য মারাত্মক ঝুঁকি

‘সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে নিজেদের চিন্তা-চেতনা ও কাজের পরিবর্তন আনতে হবে’: মীরসরাইয়ে এমপি নুরুল আমিন

মীরসরাই প্রতিনিধি , পোস্টকার্ড ।। / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে হলে আগে নিজেদের চিন্তা-চেতনা ও কাজের পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেছেন, আমরা যদি নিজেদের ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারি, তবেই সমাজ ও দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটবে এবং দেশ উন্নতির শিখরে পৌঁছাবে।

গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় মীরসরাই উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন টিম’ আয়োজিত ‘পরিবর্তন সেরা সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে ক্যান্সারে আক্রান্ত তিনজন মুমূর্ষু ব্যক্তিকে জরুরি আর্থিক সহায়তা এবং অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আয়োজক সংগঠন পরিবর্তন টিম। পাশাপাশি ‘সেরা পূজা আয়োজক সম্মাননা-২০২৪ ও ২০২৬’-এর জন্য মনোনীত ২০টি পূজামণ্ডপকে সম্মাননা স্মারক এবং সৃজনশীল আয়োজনের জন্য দুটি পূজামণ্ডপকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

পরিবর্তন টিমের সহ-সভাপতি সুজন দাশ বাপ্পির সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য সচিব রাজিব চন্দ্র পাল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুভাষ সরকার এবং বিশেষ বক্তা ছিলেন উপদেষ্টা মানিক রতন শর্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব, সাধারণ সম্পাদক মোহন দে, সংগঠনের পৃষ্ঠপোষক বিষ্ণুপদ পালিত, ইঞ্জিনিয়ার উত্তম দে মুন্না, আশিষ দাশ, পরিমল কর্মকার, সজল শীল ও বিশ্বজিত রায়।

এ সময় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুনীল নাথ, গোপাল বণিক, বাবুল সেন ও প্রদীপ দে। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিচালক গৌপি কুমার দাশ, সহ-সভাপতি শিশু বিশেষজ্ঞ ডা. সুমন ঘোষ পল্লব, মীরসরাই উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি রাজীব মজুমদার, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক বাবলু দে, সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অমিতাভ দাশ, যুগ্ম সম্পাদক রাহুল দাশ ও সাংগঠনিক সম্পাদক রুপন নাথসহ নিতাই দাশ, রনি নাগ মুন্না, সৌরভ নাথ, রাকেশ বিশ্বাস, তুষার শর্মা, অন্তর দে, প্রান্ত দত্ত, অভয় নাথ, অভি নাথ, অর্ঘ্য চৌধুরী, অপু দে, কাব্য ঘোষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

খালেদ  / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..