• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত মীরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত আইআইইউসির গতিরোধক অপসারণ, থার্মোপ্লাস্টিক জেব্রা ক্রসিং তৈরির উদ্যোগ সওজের সীতাকুণ্ডে আবারও সিএনজি ট্যাক্সিতে স্কুল শিক্ষিকাকে জিম্মি করে ছিনতাই ‘সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে নিজেদের চিন্তা-চেতনা ও কাজের পরিবর্তন আনতে হবে’: মীরসরাইয়ে এমপি নুরুল আমিন সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত চুলায় নরম ও তুলতুলে পাউরুটি তৈরির সহজ রেসিপি – মোহসেনা মিনা স্থানীয় অ্যালুমিনিয়ামের পাত্রের খাবারে বিষাক্ত সিসা, শিশুর মস্তিষ্কের জন্য মারাত্মক ঝুঁকি

দেশ গঠনে শহীদ জিয়ার দর্শনই সময়োপযোগী : সীতাকুণ্ডে আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।। / ৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে আয়োজিত এক বিশাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনা ও জাতীয় সংহতির প্রতীক হিসেবে এই দিবসের গুরুত্ব অনস্বীকার্য। সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সুশাসন ও সামগ্রিক উন্নয়ন অব্যাহত রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন সবসময়ই অত্যন্ত সময়োপযোগী।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেলে সীতাকুণ্ড সদরের এলকে সিদ্দিকী স্কয়ারে ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্বে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার যে লড়াই চলছে, তাতে পাহাড় ও সমুদ্রবেষ্টিত সীতাকুণ্ড তথা চট্টগ্রাম অঞ্চলের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। অচিরেই সীতাকুণ্ডে উন্নয়ন ও জনকল্যাণমুখী কর্মযজ্ঞ আরও ব্যাপক হারে দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, তৎকালীন রাজনৈতিক সংকট উত্তরণে শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য ধরে রাখার ওপরও জোড় দেন বক্তারা।

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যা, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলু, বিএনপি নেতা ইউসুফ নিজামী, দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, ফজলুল করিম চৌধুরী, মোজাহের উদ্দিন আশরাফ, মুক্তিযোদ্ধা মহরম আলী, অ্যাডভোকেট রৌশন আরা, নুরুদ্দিন মো. জাহাঙ্গীর চেয়ারম্যান, খ. ম. নাজিম উদ্দিন, খোরশেদ আলম মেম্বার, মো. ইদ্রিস, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান হিরু, অহিদুল আলম চৌধুরী শরীফ, অ্যাডভোকেট আইনুল কামাল, বখতিয়ার উদ্দিন, সাজ্জাদ হোসেন রফিক, সেলিম উদ্দিন, মো. আলাউদ্দিন, মাসুদা বেগম, উপজেলা যুবদলের সভাপতি সাহাবুদ্দিন রাজু, অমলেন্দু কনক, নূরুল আবছার, গোলাম সাদেক এবং ছাত্রদল নেতা মো. ইসমাইল ও কামরুল ইসলাম বাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খালেদ  / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..