০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ফ্রি ক্যান্সার ক্যাম্প, ৩ মাসব্যাপী সেবার সূচনা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড।।

ক্যান্সার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সীতাকুণ্ডে একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ‘মহসিন-ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থা’ (MFSS)-এর উদ্যোগ এবং সামাজিক সংগঠন ‘সুখী’-র সহযোগিতায় এ দিনব্যাপী সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ উদ্যোগের মাধ্যমেই সীতাকুণ্ডের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের জন্য টানা তিন মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে ধারাবাহিক চিকিৎসা ও পরামর্শ সেবার বিশেষ কার্যক্রম শুরু হলো।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে সেবাগ্রহীতাদের চিকিৎসা সেবা দেওয়া হয়। নারী ও বয়স্কদের সুবিধার্থে আলাদা বুথ স্থাপন করে অভিজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন। চিকিৎসা প্রদান শেষে ক্যান্সার প্রতিরোধ এবং এর প্রাথমিক লক্ষণ চেনার উপায় নিয়ে বিশেষ সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। এতে রোগীদের পরামর্শ দেন ডা. হোসাইন মো. আল আমিন এবং ডা. নুর-এ-জান্নাত।

সংস্থার সভাপতি কাউসার আহমেদ সরোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. তাইসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড মানবাধিকার সোসাইটির সভাপতি মো. ফারুক, সমাজকর্মী মো. তাহের, সংগঠনের উপদেষ্টা মহিন উদ্দিন ও মো. কাউছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজক সংস্থার প্রতিনিধিরা জানান, দ্রুততম সময়ে ক্যান্সার শনাক্ত করা এবং সঠিক পরামর্শ দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। সীতাকুণ্ডের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আগামীতেও এ ধরনের কল্যাণমুখী ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

সীতাকুণ্ডে ফ্রি ক্যান্সার ক্যাম্প, ৩ মাসব্যাপী সেবার সূচনা

প্রকাশিত হয়েছে: ০২:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬