০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা পুনরুজ্জীবিত করতে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরের খেলাধুলার সার্বিক পরিবেশ জাগ্রত করা এবং ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার (চমকস) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সংস্থায় নিয়োজিত বিভিন্ন উপ-কমিটির চেয়ারম্যান ও কর্মকর্তাদের উপস্থিতিতে এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি এবং সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার নগরের ক্রীড়াঙ্গনকে নতুন করে সক্রিয় ও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপ-কমিটি গঠন এবং খেলাধুলা পুনরুজ্জীবিত করতে জোরালো পদক্ষেপ নিতে উপস্থিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মহানগর ক্রীড়া সংস্থার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সংস্থার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান ও ফরিদ আহম্মেদ এবং কোষাধ্যক্ষ নওশাদ আলম চৌধুরী।

পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—সহ-সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মুহাম্মাদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হোসাইন কবির আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক পশ্চিম) লেয়াকত আলী খান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. আমিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার) মো. হাসান মোস্তফা স্বপন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আসিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. গোলাম রুহুল কুদ্দুস এবং উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. ইবাদুল হক লুলু।

এ ছাড়া নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে সেকান্দর কবির, মনোতোষ ঘোষ, মনোরঞ্জন সাহা, মাহাবুব উল আলম মুকুল ও আব্দুল গফুর পন্টি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সবাই চট্টগ্রাম মহানগরীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

খেলাধুলা পুনরুজ্জীবিত করতে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ১১:৪১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬