০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় বেপরোয়া বাসের তাণ্ডব, প্রাণ গেল ২ নারীর, আহত ২০

আনোয়ারা প্রতিনিধি ।।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণহীন শ্রমিকবাহী বাসের ধাক্কায় দুই নারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আটটার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের টানেল মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) শ্রমিক বহনকারী একটি বাস টানেল মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সামনে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও রিকশার যাত্রীসহ অন্তত ২০ জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা এবং উদ্ধারকারীরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজনু মিঞা জানান, কেইপিজেডের শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি সিএনজি ও একটি রিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই নারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাবিদ / খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

আনোয়ারায় বেপরোয়া বাসের তাণ্ডব, প্রাণ গেল ২ নারীর, আহত ২০

প্রকাশিত হয়েছে: ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬