০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে জমি বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত

রানা বিশ্বাস, বোয়ালখালী, চট্টগ্রাম।।

চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নেজাম উদ্দিন (৪৫) নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দিন ওই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি উপজেলার লালার হাট বাজারের একজন মুদির দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জমির বিরোধকে কেন্দ্র করে নেজাম উদ্দিনের সাথে তার ছোট ভাই মো. সুমনের কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের একপর্যায়ে সুমন বড় ভাই নেজামের মাথায় সজোরে আঘাত করেন। এতে নেজাম ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই ছোট ভাই সুমন পালিয়ে যান।

পরে আশঙ্কাজনক অবস্থায় নেজামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, নেজাম নামের ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তার মাথার পেছনে একটি গভীর ক্ষতচিহ্ন রয়েছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

বোয়ালখালীতে জমি বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত

প্রকাশিত হয়েছে: ০২:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬