০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সম্প্রীতি বিষয়ক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড।।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক শান্তি বজায় রাখার লক্ষ্যে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভা হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় এবং পিএফজি সীতাকুণ্ড কমিটির আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

পিএফজি অ্যাম্বাসেডর শামসুল আলম আজাদের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর নাসির উদ্দিন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

সম্মিলিত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সরোয়ার, গীতা পাঠ করেন রূপক চক্রবর্তী এবং ত্রিপিটক পাঠ করেন কাকলি বড়ুয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মাইনুল ইসলাম। বক্তব্য রাখেন মুরাদপুর মাদ্রাসার সুপার মাওলানা আবুল হাশেম, স্টেশন জামে মসজিদের ইমাম হাফেজ শাহাদাত হোসেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংবাদিক সঞ্জয় চৌধুরী, পিএফজি অ্যাম্বাসেডর এম. ও. এইচ. কাইয়ুম, শামীমা লাভলী, মাসুদা খায়ের, জসীম উদ্দীন, খেলাঘরের সভাপতি তপন মজুমদার, সুজিত পাল ও কাকলি বড়ুয়াসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও প্যাগোডার ভিক্ষুদের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা প্রচার করতে হবে। পাশাপাশি ধর্মের অপব্যাখ্যা প্রতিরোধ এবং যেকোনো সংকটময় পরিস্থিতিতে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানাতে হবে।

তারা আরও বলেন, সকল ধর্মের মানুষের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রতিটি ধর্মেরই শিক্ষা। গুজব ও উসকানি প্রতিরোধে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

খালেদ/পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে বাইকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

সীতাকুণ্ডে সম্প্রীতি বিষয়ক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৩:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬