০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সরকারের ওপর আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার

নিট প্রশ্নফাঁস ও ছাত্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ জোশী

প্রিয়াঙ্কা শর্মা ,নয়াদিল্লি, ভারত ।।

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বহুল আলোচিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং জবাবদিহির দাবিতে চলমান ছাত্র আন্দোলনের মুখেই তিনি এই সিদ্ধান্ত নেন। তাঁর পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে।

পদত্যাগপত্রে যা বলেছেন ধর্মেন্দ্র প্রধান
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত নিজের পদত্যাগপত্রে বিদায়ী শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তাঁর ভাষায়, বিষয়টি ব্যক্তিগত সম্মান বা ভাবমূর্তির নয়; বরং দেশের শিক্ষার্থী ও তরুণদের স্বার্থ রক্ষার প্রশ্ন। দেশের গণতন্ত্রের শক্তি এবং তরুণদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতি তাঁর অটল বিশ্বাস রয়েছে উল্লেখ করে তিনি জানান, পরিস্থিতির সুযোগ যেন কোনো রাষ্ট্রবিরোধী শক্তি নিতে না পারে এবং দেশের ঐক্য যেন অক্ষুণ্ণ থাকে, তা নিশ্চিত করতেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

যে আন্দোলনের মুখে এই পদত্যাগ
গত জুনের শুরু থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা, নিট পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। গত ২০ জুলাই হাজারো শিক্ষার্থী ও তরুণ পেশাজীবী দিল্লির যন্তর মন্তরে সমবেত হয়ে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিলে আন্দোলনটি বড় আকার ধারণ করে। পরবর্তীতে দিল্লির বাইরে মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ ও সংহতি মিছিল ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিলেন বিশিষ্ট শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক, যিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন।

নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর পরিচিতি
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপারিশে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেন এবং প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন। বর্তমানে কেন্দ্রীয় উপভোক্তা, খাদ্য ও গণবণ্টনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা প্রহ্লাদ জোশী নতুন এই দায়িত্বের পাশাপাশি তাঁর আগের মন্ত্রণালয়ের দায়িত্বও বহাল রাখবেন। সরকার স্থায়ী শিক্ষামন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করবেন। মোদি সরকারের অন্যতম আস্থাভাজন, চারবারের লোকসভা সদস্য এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-ঘনিষ্ঠ নেতা প্রহ্লাদ জোশী এর আগে সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনসহ ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিজেপির কর্নাটক রাজ্য সভাপতির দায়িত্বেও ছিলেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরপরই নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংবাদ সম্মেলনে সিজেপির পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলো বিবেচনা করতে রাজি হয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে, তাদের পরিবারের জন্য খুব শীঘ্রই আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম প্রতিক্রিয়ায় সিজেপি লিখেছে, ‘তেলাপোকা জিতেছে, গণতন্ত্র জিতেছে।’

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সরকারের ওপর আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার

নিট প্রশ্নফাঁস ও ছাত্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ জোশী

প্রকাশিত হয়েছে: ০৪:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬