০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষতা উন্নয়নে বড় সাফল্য, সীতাকুণ্ডে ৩০ নারী উদ্যোক্তা পেলেন সম্মাননা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখায় ৩০ জন নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘কারুঘর ট্রেনিং সেন্টার’ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ৫০ জন নারী উদ্যোক্তার হাতে সনদ তুলে দেওয়া হয়।

শনিবার সীতাকুণ্ডের সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় কারুঘর ট্রেনিং সেন্টারের নতুন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে ট্রাই ওমেন অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও কারুঘর ট্রেনিং সেন্টার।

অনুষ্ঠানে সীতাকুণ্ডের সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ফর সোশ্যাল এ্যাকশন-ইপসার (YPSA) নির্বাহী প্রধান ড. আরিফুর রহমান, বি অ্যান্ড এফ কেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি ও সীতাকুণ্ডের সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এবং সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ট্রাই ওমেন অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং কারুঘর ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা আইরিন নেছা মুনমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সীতাকুণ্ডের সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সীতাকুণ্ডের সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ, সীতাকুণ্ড সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন গিয়াস উদ্দিন, ইপসা ট্রেনিং অফিসার শামিম আহমেদ, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান ইউসুফ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দিদারুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মো. মোবারক আলী এবং বি অ্যান্ড এফ কেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ক লায়ন আশরাফুল আলম ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা। উল্লেখ্য, সভার সভাপতি আইরিন নেছা মুনমুন ২০২৪ সালে সীতাকুণ্ড উপজেলা ও চট্টগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হয়ে গৌরবময় জয়িতা পদক অর্জন করেছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। এই নারীরা যদি সঠিকভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন, তবে তা জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এজন্য নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

বক্তারা আরও উল্লেখ করেন, হস্তশিল্পসহ বিভিন্ন বিষয়ে কারুকার্যে প্রশিক্ষণের মাধ্যমে ‘কারুঘর ট্রেনিং সেন্টার’ সীতাকুণ্ডের নারীদের স্বনির্ভর করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের মাধ্যমে পাঁচ শতাধিক নারীকে স্বাবলম্বী হতে সহায়তা করেছে।

এসময় অংশগ্রহণকারী নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও বহুগুণ বাড়িয়ে তোলার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

দক্ষতা উন্নয়নে বড় সাফল্য, সীতাকুণ্ডে ৩০ নারী উদ্যোক্তা পেলেন সম্মাননা

প্রকাশিত হয়েছে: ০৬:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬