শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস নিশ্চিতকরণ এবং শিক্ষাঙ্গনে প্রাণবন্ত পরিবেশ তৈরির লক্ষ্যে চট্টগ্রামের ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবনির্মিত আধুনিক ক্যান্টিনের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল (২৩ জুলাই, ২০২৬) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ক্যান্টিনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ ফিতা কেটে ক্যান্টিনের উদ্বোধন করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ডেপুটি কমান্ড্যান্ট এবং ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিরুল আজিম, এনডিসি, পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সুস্বাস্থ্য বজায় রাখতে পরিচ্ছন্ন ও পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ অত্যন্ত জরুরি। নতুন এই ক্যান্টিনটি চালুর ফলে এখন থেকে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানের ভেতরেই নিরাপদ, সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার সহজে গ্রহণ করতে পারবেন। যা ক্যাম্পাসের সার্বিক পরিবেশকে আরও গতিশীল ও স্বাস্থ্যকর করে তুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খালেদ / পোস্টকার্ড ;




















