০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় মো. নিজাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নিজাম উদ্দিন সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের বাসিন্দা এবং আহম্মদ এর ছেলে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) দীপক দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশিত হয়েছে: ০৪:০৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬