০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে রথযাত্রা দেখতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রথযাত্রা দেখতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জগন্নাথ দে (সাড়ে ৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জগন্নাথ দে হাটহাজারী উপজেলার বারুইপাড়া গ্রামের প্রবাসী রুবেল দের বড় ছেলে। রথযাত্রা উপলক্ষে জগন্নাথ তার মা জবা দেবীর সঙ্গে বাঁশবাড়িয়া ইউনিয়নের বাইন্নারখোলা এলাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে রথটি সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় মা ও দুই ছেলের সঙ্গে অনেকেই তা দাঁড়িয়ে দেখছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বাঁশবাড়িয়া সৈকতের দিক থেকে আসা একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। আঘাত পেয়ে শিশুটি সড়কের ওপর পড়ে গেলে অটোরিকশাটি না থামিয়েই তার শরীরের ওপর দিয়ে চলে যায় এবং চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও সেখানকার চিকিৎসকেরাও তাকে মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফখরুল আমিন জানান, শিশুটির মাথায় গুরুতর আঘাত ছিল, কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল।

দুর্ঘটনার পর শিশুটির মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে বাইকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

সীতাকুণ্ডে রথযাত্রা দেখতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৬:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬