০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সাড়ে ৫ হাজার বন্যার্ত পরিবারকে ত্রাণ সহায়তা, মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান ইউএনও’র

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রম জোরদার করেছে উপজেলা প্রশাসন। গত পাঁচ দিনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলার অন্তত সাড়ে ৫ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

ত্রাণ বিতরণকালে ইউএনও বলেন, প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রশাসন সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান, সামর্থ্যবান ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামিরুল ইসলাম জানান, দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত সাড়ে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্যোগের এই কঠিন সময়ে ইতিমধ্যে যারা নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের এই মানবিক কাজকে স্বাগত জানানো হয়েছে।

উল্লেখ্য, দুর্যোগকালীন সময়ে আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসা বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘অ্যামেজিং চট্টগ্রাম’: আন্তর্জাতিক মানের নগর গড়তে সিপিডিএলের মহাপরিকল্পনা

সীতাকুণ্ডে সাড়ে ৫ হাজার বন্যার্ত পরিবারকে ত্রাণ সহায়তা, মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান ইউএনও’র

প্রকাশিত হয়েছে: ১০:০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬