০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে ডুবে সীতাকুণ্ডে এক কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে মো. হৃদয় (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনের ডেবা পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আলমগীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে পুকুরে নামে হৃদয়। একপর্যায়ে তাকে পানিতে দেখতে না পেয়ে সঙ্গীরা ও আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে হৃদয়কে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, সাঁতার না জানা, পানিতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়া অথবা তার পূর্ব থেকে থাকা মৃগী রোগের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় অনুসন্ধান করছেন।

খালেদ / পোস্টকার্ড ;

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জলিল টেক্সটাইলে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র, আজ হস্তান্তর

পুকুরে ডুবে সীতাকুণ্ডে এক কিশোরের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৩:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬