পবিত্র আশুরা ও কারবালার শোকাবহ স্মৃতি স্মরণে সীতাকুণ্ডের হযরত ইমামে আজম (রা.) জামে মসজিদে শরবত ফাতেহার আয়োজন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মসজিদে আয়োজিত বিশেষ মাহফিল শেষে এলাকার তরুণ ও শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, জুমার নামাজ ও বিশেষ মাহফিল শেষে পাঁচ শতাধিক মুসল্লির মাঝে পবিত্র আশুরা উপলক্ষে শরবত বিতরণ করা হয়। তরুণ প্রজন্মের এমন উদ্যোগকে স্থানীয় মুসল্লিরা স্বাগত জানিয়েছেন।
এলাকার বাসিন্দারা জানান, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ থেকে তরুণ ও ছাত্রদের এই ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তরুণরা সমাজের এমন ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখবে।
সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শরবত বিতরণের মাধ্যমে কর্মসূচিটি সম্পন্ন হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;



















