চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আইয়ুব আলী মার্কেট এলাকায় নবনির্মিত দক্ষিণ বগাচতর কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং বিপুল মুসল্লির উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার (৩ জুলাই ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা, দাতা সদস্য, শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে মসজিদের ইমাম হাফেজ ইয়াসিন হাসান আজান প্রদান ও পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে অনুষ্ঠানের সঞ্চালনা ও শুভেচ্ছা বক্তব্য দেন বাবুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিক।
মসজিদ নির্মাণের প্রেক্ষাপট তুলে ধরেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কবির আহমেদ মোল্লা। জমিদাতাদের পক্ষে বক্তব্য দেন আক্তার হোসেন জয়নাল ও মোহাম্মদ নজরুল ইসলাম।
মসজিদের নির্মাণ কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সমাজসেবক মাহমুদুল হক। তিনি নির্মাণকাজে অবদান রাখা মমিনুল ইসলাম মামুন ভূঁইয়া, কবির আহমেদ মোল্লা, মোহাম্মদ ফারুক, ডা. মোহাম্মদ মহিউদ্দিন, আক্তার হোসেন জয়নাল, মাওলানা আব্দুস সালাম নিজামী, মাওলানা নুরুল আমিন, মিছির আহমেদ এবং এলাকার তরুণ সমাজসহ সংশ্লিষ্ট সকলের অবদানের কথা তুলে ধরেন। এছাড়া মসজিদের নকশা প্রণয়নকারী শহীদ চৌধুরী (Vouge Bangladesh), নির্মাণকাজ বাস্তবায়নকারী চৌধুরী বিল্ডার্সের স্বত্বাধিকারী মহিউদ্দিন ও বশর মিস্ত্রির অবদানেরও প্রশংসা করেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মহিউদ্দিন আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে রামগড় ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম নিজামী মসজিদের প্রতি মুসল্লিদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন বারিয়ারহাট ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মো. শাহ আলম এবং রাঙ্গামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. জাফর আহমেদ। সমাপনী বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুহুল আমিন, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, নুরুল আমিন, মিছির আহমেদ, আবু তাহের, তাজুল ইসলাম, রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাওলানা মনিরুল্লাহ, খায়রুল ইসলাম ভূঁইয়াসহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজের প্রতিনিধিরা।
পরে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন জুমার পূর্বে বয়ান পেশ করেন। বয়ান শেষে জুমার খুতবা ও নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় এবং মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
সবশেষে প্রায় ৪৫০ জনেরও বেশি মুসল্লির উপস্থিতিতে মসজিদ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও জেনেরিক সোর্স ইন্টারন্যাশনাল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক মসজিদের ভিত্তিফলক উন্মোচন করেন।
অনুষ্ঠিতে বক্তারা বলেন, দক্ষিণ বগাচতর কেন্দ্রীয় জামে মসজিদ শুধু ইবাদতের স্থানই নয়, বরং এলাকার ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং ধর্মীয় কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সফল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;



















